আমরা হেমন্তকালের কথা কোনোদিন ভুলি না—হোটেল থেকে বেরিয়ে, আমরা
কেবলই ছেলেবেলার হেমন্তকালের দিকে চলে যাই—
ঐখানে কোনো দারোয়ান বন্ধ করে দেয় না দরজা—ঐ পথে
হ্যারিকেন লাগে না কোনো—আমরা অফিস থেকে ফিরে এসে
মোজা খুলতে খুলতে হঠাৎ নিশ্বাস ফেলি-আমরা রাস্তায়
হঠাৎ চুলকে নিই হাত—প্রবন্ধে, এইসব কথা লেখা থাকে না কখনোই—
আমরা পুরোনো হোটেলে যাই, শুধুমাত্র, হেমন্তকালের জন্যে
আমরা ভালোবাসি সিগারেট—আমাদের, চারপাশে হেমন্তকাল
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম