ভাস্কর চক্রবর্তী

কবিতা - রাত্রি

ভাস্কর চক্রবর্তী
শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪ প্রকৃতির কবিতা

কোনো টাইপ-রাইটারের শব্দ নেই এখন—দু’একটা
ভাঙা গলার স্বর
ভেসে আসছে ঘরে—এবং রাত্রির আকাশ থেকে
ঝরে পড়ছে নক্ষত্র, শব্দ নেই, শুধু মানুষ
মাদুর পেতে শুয়ে রয়েছে বারান্দায়
মশা মারছে
বুড়ো হয়ে যাচ্ছি আমি

পরে পড়বো
৫২৮
মন্তব্য করতে ক্লিক করুন