আশকারা পেলে ক্রোধ -
থাকতে পারে না সুরালয়ে তার
স্ব-স্বভাবে জেগে বোধ!
আঁখি খোয়ে বিবেচনা -
বোয়ালের মতো দাবড়ায়ে ধরে
গিলতে নিজেরই পোনা!
বাঞ্ছারা ভুলে গীতি -
ভুখা তালে রচে রোগা অন্দরে
ছেঁড়া ফাটা সংস্কৃতি!
খুললে চিত্ত খিল?
ফারাক থাকে কি কথনেই জাগে
পশুও মানুষে মিল!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈