বলেছিলো খোঁজো না গো অভিমানী রাতে,
আবার আসবো ফিরে হিম ঝরা প্রাতে।
খুব ভাবি পিছু ফিরে
দূর্বার শিরে শিরে
সারাটা বছর সঁপে পিপাসা অপার -
তবুও তো ফিরলো না আর!
নীরব চাঁদাকে সাধ বলে চুপি চুপি,
স্মৃতিরা এ বুকে জ্বালে জ্যোৎস্নার কুপি।
নিদ্রা যাচে কি ভান!
জোনাকির আহ্বান
পলকে পলকে টুটে যা কিছু অসার -
তবুও তো ফিরলো না আর!
রোজ বলে ঝরা ফুল
এই বুঝি বাঁধে কূল
ছড়ায়ে মরমী সুর যাতনা কাড়ার -
তবুও তো ফিরলো না আর!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী