বলতো সখা ভেবে শেষ -
আর কি আছে এমন দেশ?
আমার দেশে মায়া আছে
শ্যামল বরণ ছায়া আছে
পাখির গলে ছন্দ আছে
মেঘের বুকে প্রেম -
সুতল মাঠে ফসল আছে
প্লাবন খরার ধকল আছে
নিশির সাথে চন্দ আছে
মাটির বুকে হেম।
আমার দেশে নদী আছে
ঘাসের সবুজ গদি আছে
ফুল ও ফলের গন্ধ আছে
মাচায় সতেজ সিম -
ঋতুর বিরল বাঁধন আছে
কৃষক শ্রমীর সাধন আছে
সকল বাবার স্কন্ধ আছে
সখ্যতাতে হিম।
মা ও নাড়ির তবু এ’ টান ছাড়ি -
চিরতরেই বিদেশ দিলি পাড়ি!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সব্যসাচী দেব
শুভ জন্মদিন! 🎈
শ্রী অজয় কুমার দে
শুভ জন্মদিন! 🎈