তুই বিনে প্রাণ - সুর হারা গান
কানার বেচা বাকী -
বুঝলি না রে সোনা বন্ধু
দিলি আমায় ফাঁকি!
সরল জ্যোতি - কেমন অতি
ত্রি-নয়নের নিধি,
তুই ছিলি ধন - তেমন আপন
জানেন সেতো বিধি।
নিতল আশে দিন গুনেছি
তোরই ছবি আঁকি -
বুঝলি না রে সোনা বন্ধু
দিলি আমায় ফাঁকি!
হিমেল বায়ু - পরমায়ু
দিলেও এনে যেচে,
মেঘের বারি - চাতক ছাড়ি
ক্যামনে থাকে বেঁচে।
প্রেম কভু হয় স্বাদের সুধা
থাকলে ঘুমে সাকী! -
বুঝলি না রে সোনা বন্ধু
দিলি আমায় ফাঁকি!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী