বারেক দিবি না সখী এই পথে এসে
অতল আশায় ভেঙে অভিমান দু’টাকার বাঁশি!
ব্যাকুল নয়নে একা আজো খুঁজে ফিরি
বদনে সতেজ ডাঁশা পেয়ারার চির চেনা হাসি।
আনত বিকেল বেলা যমুনার পাড়ে
ক্ষণিক ভাবলে বসে
আমন ধানের শিরে কোথায় সে’ ছটফটে রোদ?
সহসা নজরে আসে আধো ন্যাড়া ঢালে
না পেয়ে ছাগল ছানা শালিকের তৃষিত বিরোধ।
জটিল ভাষায় পেয়ে লহরির রথ,
চিলের সোনালি পাখা ভেঙে এ’ মনন
সাজায়ে হিঙ্গুল মেঘ গড়ে তোলে ভূতুড়ে অশ্বত্থ।
ধবল বকের সারি অবেলা এ’ মাঠে
বিদায়ে কেন যে চায় রেখে যেতে প্রণয়ের মায়া!
ভুলেনি দোয়েল জানি চিরতরে শিস
তবুও ডাকে না স্নেহে পানকৌড়ি হংসেরে ভায়া।
কতকাল কেটে গেলো হেমন্তের ক্ষেতে
কাকতাড়ুয়ার সেই ফিঙেটা কি হয়নি উদাসী?
নিয়মে পৌষের মেলা আসে ফের যায়
হয়তো আমিই শুধু খুঁজি এক দু’টাকার বাঁশি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মানব মন্ডল
শুভ জন্মদিন! 🎈
আবদুশ শাকুর
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন