যেথায় থাকি দুঃখ বা হোক সুখে
তোর কথা মা খুবই পড়ে মনে,
গুমরে কাঁদে ব্যথার গিরি বুকে
থাকলে জেগে একলা নিরজনে।
আজকে এসে লাউয়ের মাচার তলে
হিমেল বাতাস খেললে লুকোচুরি,
চোখ দু’টি যায় শুধুই ভরে জলে
মনটা সাজে সূতলি ছেঁড়া ঘুড়ি।
ব্যাকুল হয়ে রাস্তা দিয়ে যেতে
পড়লে চোখে হাঁসের পিঠে ছানা,
চুপটি এ’ মন আশায় ছুটে মেতে
শুনতে কি চায় করলে তবু মানা!
সাঁঝের বেলা ক্লান্তি রেখে পাটে
যখন উঠে দূর গগনে তারা,
আসবি না আর জেনেই শ্যামল বাটে
তাইতো খুঁজি তোর আঁচলের সাড়া।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী