বিলাস বহুল পথের ধারে চোখে পড়লেই
মিছেই শস্য দর্শনে অথবা
মোবাইল টাচে মাতোয়ারা ডাহুক ডাহুকী, -
শক্ত আঘাতে ঝরে নামা কাঁচের মতো কৃত্রিমতা ভেঙে
ডাক দেয় আমাকে এক সোনালী বিকেল।
দগ্ধ অন্তরকে ফুঁ’দিয়ে সারিয়ে তোলে
রক্তিম দিগন্তে মিশতে থাকা দলছুট বকের ব্যাকুলতা,
শীতল পরশ মেখে দেয় আদিম নেত্রালয়ে
গোধূলির সাধে দৌড়ে চলা ক’গুচ্ছ
তৃষ্ণার্ত খুরের আকুতি।
পাহাড়ের আহ্বান
সমীরণ গায় গান
শাপলাও রাখে জমা, পাখালির কলতান!
তারপর ----------
হঠাৎই -
যোদ্ধাহত অশ্বের সাজে কেন জানি জমতে থাকে
সারি সারি মেঘ,
শুধুই রঙিন ঘুড়ির বুক ফুটো করতে ছাড়ে ওরা
তীক্ষ্ণ চঞ্চুধারী অগ্নিবৎ ফোঁটা,
নিমিষেই হারিয়ে যায় সবকিছু
ধেনু-বেনু সব!
তখন আমি?
লক্ষ যোজন পথ পিছনে ফেলে
আবার সেলফির রাজ্যে ফিরে নিভৃতে বসে শুনি
ছন্দ হারা কিছু ’উত্তাল তরঙ্গের লিরিক!’
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন