কবিতা — আনন্দময়ীর আগমনে

রবিবার, ১৩ জুলাই ২০২৫ ধর্মীয় কবিতা

শিউলি ফুলের গন্ধে আকুল মন
সকাল-বিকেল-সাঁঝে।
শঙ্খ-কাঁসর-ঢাকের শব্দ
মায়ের আগমনী সুর বাজে কানে ।
পূজোর দেশে পূজোর বাড়ি
ধুম ছড়ানো খুশি ।
নতুন জামার বুক পকেটে
আনন্দ সব পুষি।
দুর্গা পূজার দিনগুলো হায়!
খুশির আলোয় ভরে জগৎ সংসার।
মায়ের চরণে প্রণাম ভক্তি
বলো দুর্গা মায়কী? জয়!

১৩১ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা