,
অদ্ভুত সংলাপ গুলো জমে থাকে বনস্পতি লতার পাতায়।
কর্তব্যবিমুখ ভাবনাগুলো এক এক করে হেঁটে যায় শৈবাল স্তুপের দিকে।
মননের কথা বলা ধৃষ্টতা সব দেখার মধ্যে।
মন এক ধরনের মনন বস্তু যা থেকে বিরল ভাবনা ধীরে ধীরে অমৃত পথে যাত্রা করে।
অদৃশ্য শব্দের গুঞ্জন লেগে থাকে জোসনা স্নাত বাতাসে।
দুলতে দুলতে দোল খায় গাছের নূপুর পাতায়।
শব্দ ভেঙে শব্দের সৃষ্টি, মানুষ যেমন সৃষ্টি করে তার ভবিষ্যত নিজে।
তেমনি শব্দেরা ভাবনার প্রতিফলন কবিতা লেখা হয়।
কখনো কখনো কথা বিলম্বিত হয়, সময়ের মাঝে একা একা খুঁজে কেউ তার আবর্তের চারি দিকে।
বেঁচে থাকার সাহস, আর জীবনের অর্থ।

মন্তব্য করতে ক্লিক করুন