নিওর জড়ানো রাতের ভিতর তারাদের পায়চারি।
সামুদ্রিক ফেনার মতো জোসনা শরীর,
ডাকে ইশারায়,

আমার নীরব ভাবনাগুলো তখন কল্পনার জাল বুনে।
রাতের কবিতার ভেলায় চড়ে সোনালী প্রাতের কথা বলতে বলতে ভেসে যেতে চায়।

নির্জন দ্বীপে মায়াবী আলোয় দেখি এক চাঁদমুখ।
বসন্ত সকালে স্নান সেরে ওঠে আসে।

মাটির প্রদীপ হাতে দাঁড়ায়ে বলে,
এসো অনেক কাছে এসো।

আজকে যে ভালবাসার দিন।

তুমি কি ভুলে গেছো??