সমবেত সভাসদ গন,
প্রিয় বন্ধু বান্ধবী,
হাসি খুশি নবাগত গন,
সকালের উদ্যেশে বলছি।
সাথে আনা প্রিয় ফোন,প্রিয় কমলিকা
স্নেহ ধন্য সন্ততি,
প্রিয় অনুকম্পা জড়ানো পোষ্য,
সবাইকে আদর যত্নে চুপকরে করে রাখার অনুরোধ রাখছি।
মান্য বরেশু, উৎপাদন হীন পরচুলা,
বিকশিত হাসির নকল দাঁত,
মুখের চরিত্র বদলের রং বাক্স,
আকর্ষিক পোশাক সমুহধারী দের জন্য বার্তা,
সযত্নে সন্মানের সঙ্গে সব রেখে আসন গ্রহণ করুন!!!
এখনি আলোক সজ্জা নিবে যাবে!!
শুধু মঞ্চের আলো টুকুই জ্বলে থাকবে বক্তার সুশোভিত মুখমণ্ডল দেখার জন্য!!
এক্ষুনি সভার কার্যবিবরণী শুরু হবে!!
সভার প্রথম এবং শেষ বক্তা আমিই!!
নমস্কার!!!

মন্তব্য করতে ক্লিক করুন