কবিতা - ছায়া বৃত্তের গান

চিত্ত রঞ্জন চক্রবর্তী
বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ প্রেমের কবিতা

দূরে দাঁড়িয়ে ছায়া বৃত্তের ছায়া,
বাতাসে ছাই ভষ্ম ছড়ায়।/

সদ্য গজানো গাছ পিপীলিকা গন্ধ।/

মাসাধিক বৃষ্টি হয়নি, মাটি উর্বর হীন।/

সারি সারি নৌকো ঘাটে,স্রোতে ভাটার টান।/

বনজ সম্পদে ভরপুর বন প্রজাপতি বাগান।/

সমুদ্রের নোনা জলে ভিজে শরীর,ঝিনুক মালা।/

ঢেউয়ের ক্লান্ত ঝাউ বন আঁচল শুকায়।/

ঝিনুক ফুল, কড়ি লতা,শঙ্খ বালিকারা স্নান করে,/
বিশুদ্ধ নোনাজলে।/

সূর্য ডোবার আগে বৈকালিক নৃত্য করে শৈবাল নারীরা বিচিত্র ভঙ্গিমায়।/

ওরা জানে সূর্য উদয় আর অস্তের অনুমান।/

তাইতো ওরা অনুপ্রভা তমালিকা সাগর- কন্যা।/

পরে পড়বো
৬৬
মন্তব্য করতে ক্লিক করুন