একটি সেতু নির্মিত হলে যে দেশ
মাথা উঁচিয়ে নতুন করে ঘুরে দাঁড়ায়
তার নাম বাংলাদেশ
একটি সেতু নির্মিত হলে যে দেশ
শাপলা শালুকের পাপড়ি নিয়ে নীল আকাশ
লাল সবুজের পতাকা উড়িয়ে দেয়
তার নাম বাংলাদেশ
একটি সেতু নির্মিত হলে যে দেশ
নির্মাণের মাঝপথে স্বপ্নভঙ্গের পরে
আবার নতুন করে স্বপ্ন দেখার সাহস টা কে
সত্যি করতে পারে
তার নাম বাংলাদেশ
একটি সেতু নির্মিত হলে
যে সেতু লিখে রাখে বাঙালি জাতিসত্তার আত্মগরিমা
তার নাম পদ্মা সেতু
বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ বাংলাদেশের পদ্মা সেতু

মন্তব্য করতে ক্লিক করুন