মোঃ ফখরুল ইসলাম সাগর।

কবিতা - ‎রক্তের অক্ষরে লেখা হিসেব।

মোঃ ফখরুল ইসলাম সাগর।
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ বিবিধ কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা

‎রক্তের অক্ষরে লেখা হিসেব।

একই পরিবারে আজ দুই সহোদর,
‎একজনের লক্ষ্য শুধু সম্পত্তির আদর।
‎বিশাল সাম্রাজ্যে চায় সে একার দখল,
‎অন্যের দাবি শুধু ন্যায্য অংশ সফল।

‎​কর্তার চেয়ারে বসার ছিল যার আশা,
‎সে তো মানলো না কোনো আপসের ভাষা।
‎ভাইয়ের সব অধিকার সে করলো খারিজ,
‎দ্বন্দ্বের শুরু হলো, ভেঙে গেল সব সেতুবন্ধন আজি।

‎​সভাকক্ষে চলল কঠিন আলোচনা,
‎মান-সম্মান ভুলি, শুধু অর্থের কামনা।
‎মিথ্যার জালে ফাঁসলো কত শত চুক্তি,
‎পরিবার ভাঙার সেই পথে নেই কোনো মুক্তি।

‎​দীর্ঘদিন চলল মামলা, শুধু ক্ষোভ আর ক্ষতি,
‎ফিরে পেতে চাইল তারা নিজেদের স্থিতি।
‎কিন্তু ক্ষমতালোভী দিল কেবলই ব্যথা,
‎শুরু হলো তাই আদালতে রক্তক্ষয়ী গাথা।

‎​মিডিয়ার আলোয় বাজল বিতর্কের সুর,
‎সম্পদের ভাগ নিয়ে চলল কোলাহল দূর-দূর।
‎আইনের প্যাঁচ, টাকার গর্জন সম,
‎ন্যায় আর অন্যায়ের যুদ্ধ এই একই রকম।

‎​একজন পরামর্শ দিল, হও নীতিতে অটল,
‎বলল— সত্যের পথে থাকলেই ফলবে ফল।
‎শেষ হলো বিচার, দীর্ঘ সেই লড়াই,
‎জয় এলো সত্যের, কিন্তু হৃদয় ভাঙা চাই।

‎​যে পেল ক্ষমতা, সে তো কেবলই ক্লান্ত,
‎জয় এনে দিল শুধু নীরব অনন্ত।
‎সময় দেখালো শেষে— জীবনের মান,
‎টাকার চেয়ে দামি শুধু সম্পর্কের টান।

পরে পড়বো
৯২
মন্তব্য করতে ক্লিক করুন