ফারহান নূর শান্ত

কবিতা - ভাত ২

ফারহান নূর শান্ত
শনিবার, ২৪ আগস্ট ২০২৪ সাম্য-জীবনমুখী কবিতা

যে হাতে একমুঠো চাল,
ভিক্ষা দাও,
সে হাতেই মুঠো ভরে চাল,
উনুনে বসাও।

খিদে একই রকম হলেও,
উপার্জন আলাদা,
প্রতিবার চাল বদলে ফেললেও,
সব ভাতই কিন্তু সাদা।

পরে পড়বো
২০৭
মন্তব্য করতে ক্লিক করুন