আমি দেখি দিগন্ত ছুঁয়ে স্রোতশিনী কীর্তন খোলা
বয়ে চলে নিসংগ, একাকী বাউল পথভোলা!
বিষন্ন বিকেলে আনমনে এই পথ ভুলে –
মনে মনে ভাবি
উড়ে যাবো সাদা বক হয়ে তোমার স্কুলে।
তৃষ্ণা কাতর নীলচোখ ডানা ঝাপটায়
মোহিনী তুমি আসবে কি এই নদী জলে কীর্তনখোলায়?
সন্ধ্যার ছায়া নামে ধীরে দূরে নদীর ওপারে
জানি তুমি ও দাঁড়িয়ে আছো দূরের শহরে
একাকি নিসংগ চিলে কোঠা ঘরে –
আমি ও বসে আছি এখানে হাঁটুমুড়ে
কীর্তনখোলা নদী পাড়ে ভাগ্যের রশিটুকু ধরে!
১০৫

মন্তব্য করতে ক্লিক করুন