তোমার আবদার আমি কি করে মিটাই
যখন আসলের চেয়ে দামী বেশী মেকিটাই!
মাঝে মাঝে এরকমই হয় নির্দোষ আমি
তবু আমার বিরুদ্ধে সব কিছু যায়
মান সম্মান লাঠি লজেন্স বারো ভুতে খায়
পৃথিবীতো এমনই মৌমাছি মধু নাহি পায়!
এমনকি ঘরে ঢুকতেই তুমি ওঠো জ্বলে
ট্রান্সফার হলো নাকি ছুটাছুটি সব বিফলে!
কি করে বুঝাই রাত দিন ফন্দি ফিকির করি
ভাগ্যের চাকা কিভাবে পাল্টাই বসের পায়ে পড়ি
হবে হবে প্রবোধ দেন তিনি গ্রীষ্ম বর্ষা চলে যায়
চাকুরীতো শাঁখের করাত ছেড়ে যাওয়া দায়!
তোমার তৃষ্ণা বলো আমি কি করে মিটাই
শ্রমিকের শ্রম দেয়া ছাড়া আছে কি উপায় ?

মন্তব্য করতে ক্লিক করুন