একা থাকতে শিখে গেছি
অযুত কোটি নক্ষত্রের মাঝে নভো জলে;
ভেসে থাকা নিঃসঙ্গ চাঁদের মতন,
হাজারো সুরভী ফুলে শোভিত বাগানে;
নিস্তব্ধ ঘাসফুলের মতন,
মাকড়সার জালে ঝুলে থাকা;
খসে পড়া পাতার মতন,
ঝুলছি শুধু একাকীত্বে।
আমি কি সত্যিই একা থাকতে শিখে গেছি?
আমি থাকি নৈঃশব্দের সাথে,
ধুলো মাখা ঘরের এক আঁধার কোণে।
যেখানে জানালার ফুঁটো দিয়ে ছুটে আসা;
আলোর কণা হাজারো প্রচেষ্টায়,
ছুঁতে পারে না আমায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন