আমার বাড়ি যাইও ভোমর,
বসতে দেব পিঁড়ে,
জলপান যে করতে দেব
শালি ধানের চিঁড়ে।
শালি ধানের চিঁড়ে দেব,
বিন্নি ধানের খই,
বাড়ির গাছের কবরী কলা,
গামছা-বাঁধা দই।
আম-কাঁঠালের বনের ধারে
শুয়ো আঁচল পাতি,
গাছের শাখা দুলিয়ে বাতাস
করব সারা রাতি।
চাঁদমুখে তোর চাঁদের চুমো
মাখিয়ে দেব সুখে
তারা ফুলের মালা গাঁথি,
জড়িয়ে দেব বুকে।
গাই দোহনের শব্দ শুনি
জেগো সকাল বেলা,
সারাটা দিন তোমায় লয়ে
করব আমি খেলা।
আমার বাড়ি ডালিম গাছে
ডালিম ফুলের হাসি,
কাজলা দীঘির কাজল জলে
কাঁসগুলি যায় ভাসি।
আমার বাড়ি যাইও ভোমর,
এই বরাবর পথ,
মৌরী ফুলের গন্ধ শুঁকে
থামিও তব রথ।
কবিতা — আমার বাড়ি
সোমবার, ০৯ অক্টোবর ২০২৩
ছড়া
১৩৭৪৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
'আমার বাড়ি' কবিতাটি পল্লীকবি জসীম উদ্দীনের এক অনবদ্য সৃষ্টি। এতে গ্রামীণ পরিবেশের সরলতা ও বাঙালির নিখাদ আতিথেয়তার চিত্র ফুটে উঠেছে। কবি বন্ধু বা অতিথিকে পরম মমতায় আপ্যায়ন করার আকুলতা প্রকাশ করেছেন। প্রকৃতির সাথে মানুষের গভীর আত্মিক সম্পর্ক এবং পল্লী বাংলার নৈসর্গিক রূপ সুন্দরভাবে এই কবিতায় চিত্রায়িত হয়েছে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
চন্দ্রশেখর ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম