ফুল নেয়া ভাল নয় মেয়ে।
ফুল নিলে ফুল দিতে হয়, -
ফুলের মতন প্রাণ দিতে হয়।
যারা ফুল নিয়ে যায়,
যারা ফুল দিয়ে যায়,
তারা ভুল দিয়ে যায়,
তারা কুল নিয়ে যায়।
তুমি ফুল, মেয়ে! বাতাসে ভাঙিয়া পড়
বাতাসের ভরে দলগুলি নড়নড়।
ফুলের ভার যে পাহাড় বহিতে নারে
দখিনা বাতাস নড়ে উঠে বারে বারে।
ফুলের ভারে যে ধরণী দুলিয়া ওঠে,
ভোমর পাখার আঘাতে মাটিতে লোটে।
সেই ফুল তুমি কেমনে বহিবে তারে,
ফুল তো কখনো ফুলেরে বহিতে নারে।
কবিতা — ফুল নেয়া ভাল নয়
সোমবার, ০৯ অক্টোবর ২০২৩
অন্যান্য কবিতা
২৫৫৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
‘ফুল নেয়া ভাল নয়’ কবিতাটিতে রূপক ব্যবহারের মাধ্যমে নারীর কোমলতা ও সৌন্দর্য প্রকাশ পেয়েছে। কবি ফুলের সঙ্গে নারীর তুলনা করে বুঝিয়েছেন, সৌন্দর্য ও প্রেমের বিনিময় অত্যন্ত দায়িত্বপূর্ণ। ফুল যেমন সুকোমল ও স্পর্শকাতর, মানুষের প্রাণ ও অনুভূতিও তেমনই। কবি প্রকৃতির বিভিন্ন উপাদানের মাধ্যমে নারীর নমনীয় রূপ এবং প্রেম ও আবেগের গভীরতাকে চমৎকারভাবে তুলে ধরেছেন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
চন্দ্রশেখর ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম