আয় ছেলেরা, আয় মেয়েরা,
ফুল তুলিতে যাই
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই।
মামার বাড়ি পদ্মপুকুর
গলায় গলায় জল,
এপার হতে ওপার গিয়ে
নাচে ঢেউয়ের দল।
দিনে সেথায় ঘুমিয়ে থাকে
লাল শালুকের ফুল,
রাতের বেলা চাঁদের সনে
হেসে না পায় কূল।
আম-কাঁঠালের বনের ধারে
মামা-বাড়ির ঘর,
আকাশ হতে জোছনা-কুসুম
ঝরে মাথার ‘পর।
রাতের বেলা জোনাক জ্বলে
বাঁশ-বাগানের ছায়,
শিমুল গাছের শাখায় বসে
ভোরের পাখি গায়।
ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ
পাকা জামের শাখায় উঠি
রঙিন করি মুখ।
কাঁদি-ভরা খেজুর গাছে
পাকা খেজুর দোলে
ছেলেমেয়ে, আয় ছুটে যাই
মামার দেশে চলে।
কবিতা — মামার বাড়ি
সোমবার, ০৯ অক্টোবর ২০২৩
ছড়া
৩০২৩
এআই বিশ্লেষণ (মূলভাব)
'মামার বাড়ি' কবিতাটি পল্লীকবি জসীম উদ্দীনের এক অনবদ্য সৃষ্টি। এতে গ্রামবাংলার আবহমান রূপ, শৈশবের আনন্দ-উচ্ছ্বাস এবং মামার বাড়ির মধুর স্মৃতি নিখুঁতভাবে ফুটে উঠেছে। ফুল তোলা, ঝড়ের দিনে আম কুড়ানো, লাল শালুক ও বাঁশবাগানে জোনাকির আলো শৈশবের অমলিন স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়। প্রকৃতির সাথে শিশুদের আত্মিক সম্পর্ক ও সরল আনন্দের এক অপরূপ মেলবন্ধন ঘটেছে এই কবিতায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
চন্দ্রশেখর ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম