আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী-
পথে পথে আমি ফিরি তার লাগি,
দিঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।
আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,
যে গেছে বুকে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।
যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান,
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি
রঙিন ফুলের সোহাগ-জড়ানো ফুল মালঞ্চ ধরি।
যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী,
আমি লয়ে সখি তারই মুখখানি,
কত ঠাঁই হতে কত কীযে আনি সাজাই নিরন্তর-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
কবিতা — প্রতিদান
সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
বিরহের কবিতা
৮১১৬
এআই বিশ্লেষণ (মূলভাব)
'প্রতিদান' কবি জসীমউদ্দীনের একটি বিখ্যাত কবিতা। এই কবিতায় কবি অনিষ্টকারীর প্রতি হিংসা বা আক্রোশ না দেখিয়ে অসীম ক্ষমা, প্রেম ও উদারতা প্রকাশ করেছেন। যে তাঁর ক্ষতি করেছে, কবি তাঁর উপকার করতে চান। আঘাতের জবাবে ফুল ও গান উপহার দেওয়ার মাধ্যমে কবি হিংসাবিদ্বেষহীন এক সুন্দর পৃথিবীর বার্তা দিয়েছেন। পরম পরোপকার ও মহান আত্মত্যাগের আদর্শই এই কবিতার মূল উপজীব্য।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
চন্দ্রশেখর ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম