আহা কি অগোছালো জীবন,পেয়েছি আমি
মম ললাটে প্বার্শ,তব ললাটে,উজ্জ্বল হাস্য
আহা কি নিদারুণ হৃদয়,আমার,বিরহ গলে
জানি,তুমি আছো সেই,স্বর্গ সুখ,প্রেমের জলে
আহা কতটা নয়ন ঝরছিল বারি,বিদায় ক্ষনে
আমি তোমার নামের কবিতা লিখি,নির্জনে।
আহা কতটা ব্যথায়,ব্যাধিত ছিলাম,এই আমি
কবিতার ছন্দে,মন আনন্দে,তুমি হলে দামি!
আহা তুমি ছিলে,স্বপ্ন ডাঙার,বাঁধন হারা ঘুড়ি
কোনো এক বসন্তে,আমার মনটা করেছিলে চুরি
আহা তারপর রঙ্গে,আবেগের সঙ্গে,গেঁথেছি আশা
হয়তো,এরি নাম দেয় মানুষ,প্রেম,ভালোবাসা?
আহা একদিন,স্বপ্নেরা ভাঙ্গে,হৃদয়টা হয় ক্ষত
এভাবেই,জন্ম হয় কবিতার,হচ্ছে,হবে অবিরত
আহা ভুলক্রমে ভুল ভাঙ্গে,যে ছিলো চির স্বাধীন
কালের বিবর্তনে,অনেকেই হয়েছে,হায়,পরাধীন
আহা ত্যাগে,আর ভোগে,আজ,আমিও হেয়েছি
পরাজয়ের সনদ হাতে,বিরহের মালা পরেছি
আহা হারানো সেই স্মৃতি,ভাঙ্গে হৃদয়ের পাড়
সেদিন থেকে পেয়েছি আমি,বিরহের উপহার।
মুহাম্মদ জে এইচ রপ্পি জনপ্রিয় লেখাগুলো
তোমাকেই শুধু খুঁজি
৪০৮ বার পঠিত
অস্থিরতা নিঃশ্বাসে
৩৮৮ বার পঠিত
অপলকে দৃষ্টি
২৮৯ বার পঠিত
অবিনাশী সংকেত
২৬২ বার পঠিত
দিয়ে যাচ্ছি মাশুল
২৫১ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মদ জে এইচ রপ্পি
শুভ জন্মদিন! 🎈
তৌজি
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ