স্বপ্নে মরা ময়ূর, তার
গায়ে চাঁদের আলো
কার্নিশের ফণীমনসা
ছাদের কোণে ঘর
কাঁটায় বেঁধা কতকালের
শুকোনো সব পাখি
ওদের গলায় ফিসফিসোয়
বাতাস, ডাক, স্বর
মরা ময়ূর দাঁড়িয়ে–গায়ে
ফুটফুট জোনাকি
শিকল গেঁথে ঝোলানো চাঁদ,
পেণ্ডুলাম, কালো
হেলানো গাছ, গলতে থাকা
ইটকাঠের বাড়ি
স্বপ্নে মরা ময়ূর, তার
স্পষ্ট চোখ, খোলা ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম