প্রতিদিন আমি ভাত খাবার কথা ভাবি
প্রতিদিন আমি অফিসে যাই বেতন পেয়ে
সেই টাকা দিয়ে চাল কিনতে হবে- এই কথা ভাবি।
বাল্যে আমি লেখাপড়া করেছিলাম
তখন লেখাপড়ার সংগে ভাতের সম্পর্ক ছিলো
শুধুই অজানা;
ভাত খেতে হলে এইসব প্রয়োজন – লেখাপড়া
চাকুরী বাকুরী ব্যবসায় ইত্যাদি
ভাত খেতে হলে মিল ফ্যাক্টরি কৃষক গাড়ি ঘোড়া
আরও কতো কিছু প্রায় অনেক অনেক কিছু
না হলেই নয় যেমন ভাত খেতে হলে রাজনীতি সমাজনীতি অর্থনীতি বিজ্ঞান এমনকি দর্শন
আহা আরো কতো কতো কিছু যে লাগবেই
তার ইয়ত্তা নেই –
লাগবে লাঙল ট্রাক্টর নদী নৌকো এতো এতো কিছু আর
অন্য কিছুতেই লাগে না কখনোই,
ভোট লাগে দল লাগে মিটিং মিছিল দলাদলি রক্তারক্তি
হায় কত সর্বনাশাই না লেগে যায় ভাত খেতে হলে!
আর লাগে শহরের মাঝখানে নর্দমার কাছে
একটি হলুদ ডাস্টবিন যার পাশে শিশুরা জমাবে ভিড়
শুধু ভাত খাবে বোলে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন