১.
তোমার দু’চোখ জুড়ে খেলা করে
প্রচ্ছন্ন অভিনয়
বরের সঙ্গে পরিচয় করে বলেছিলে-
তোমার সঙ্গে এ কবির সহস্র বছরের
অপরিচয় আর অপচয়
২.
লাল গোলাপের মত হেসেছিলে
নষ্ট করেছিলো যে সোনালি সৌরভ
তাকেই তো ভালো বেসেছিলে
৩.
আমার কী আসে যায় বলো
যেতে চাইলে যাবে
লগ্ন ভ্রষ্টা হলেও সহস্রবার
মেয়ে তুমি আমাকেই
সমগ্র হৃদয়জুড়ে পাবে
৪.
নাম তার বিণি
আমাকে ফিরিয়ে দিয়ে বলেছিলো
তার কাছে আমি খুব ঋণী
৫.
ইদানিং দিনকাল খরা
ইদানিং তেলের মতো
বেড়েছে প্রেমের দাম – চড়া
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী