আমি কথা বলি বলতে চাই
আমার মতো ক’রে
তাই কেটে নেয়া হলো আমার জিভ
ওরা ভেবেছিলো- জিভ কেটে নিলে
সম্ভব নয় কথা বলা
জিভ নেই তাই হাত দিয়ে কথা বলি
হাত দিয়ে লিখে লিখে বলি
হাত কেটে নিলো
হাত থেকে রক্ত ঝ’রে পড়ে
পা বেয়ে ঝ’রে পড়া রক্তকে
কালির মতো করে
লিখে লিখে বলি
পা কেটে নিলো
হাত পা জিভ নেই বলে
ওরা ভেবে নিলো-
কথা বলা এখানেই শেষ
কিন্তু শেষ নয়
আমি মাথা নেড়ে ইশারায়
কথা বলে চলি
এখন নিশ্চয়ই আমার মুন্ডুটা
ধড় থেকে আলাদা করে দেয়া হবে-
ওদের কাছে এসব কিছুই খুব সহজ
ও সম্ভব
শুধু সম্ভব নয়- হত্যা করেও আমাকে মেরে ফেলা
কবিতা — কমরেড মান্তু'র ডায়েরি থেকে
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
সাম্য-জীবনমুখী কবিতা
,
বিদ্রোহী-দ্রোহের কবিতা
১৯২
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আবুল হাসান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন