যুবক অনার্য

কবিতা - ইনকিলাব জিন্দাবাদ

যুবক অনার্য
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ দেশাত্মবোধক কবিতা, বিদ্রোহী-দ্রোহের কবিতা

ওরা ওরা এবং ওরা
রাজপথে
এ দেশ স্বাধীন করতে চেয়ে
শহিদ
আর
গাজী হলো
অত:পর
ফেরাউন এন্ড গং-এর পতন
ফেরাউন এন্ড গং পালিয়ে গেলো
ওরা ওরা এবং ওরা এখনো রাজপথে
এখনো লড়াই এখনো ইনকিলাব
এখনো কে বা কাহারা
এখনো সে বা তাহারা
গোপনে ও প্রকাশ্য তরিকায়
মাটি ধরে হ্যাঁচকা টানের করছে পায়তারা

রাজপথের কসম
খুন হতে হতে খুনি হবো
তবু জুলাই দিবো না
তবু বাংলাদেশ দিবো না

পরে পড়বো
৪৬
মন্তব্য করতে ক্লিক করুন