মৎস্যগন্ধা নারী
—যুবক অনার্য
একদিন চাঁদপ্রহরে তবে এসো;কচুরি ফুলের মালা
জড়াবো তোমায়,তুমি স্বপ্ন ভেঙে দিতে তবু এসো
দুঃস্বপ্ন দু’হাতে তুলে। বিলের সংগোপনে ওধারে
মাছলাগা নদী, তুমি মৎস্যগন্ধা সুরে ভেসে এসে
সেই জলে জলছবি এঁকো- সে ছবি
যে আমাকে রেখেছে দূরে নিরর্থ দর্শক করে,
আমি - তাই হতে পেরে এ জীবনে যেনো পূর্ণপ্রাণ
ফিরে পাবো- ততোধিক মাকালচূড়া বুঝি!
গ্রামের মধ্য দিয়ে মৌসুমি ফুল, কাহাদের বাড়ি,
সে গন্ধবিলিয়ে দিয়ে আসে; আমি সেই পথ বেয়ে
পেছনে হেঁটে হেঁটে নিজেকে বামন করে রাখি নি কোনোদিন তবু ‘রঙ্গিলা কারো সাথে প্রেম করে নি’-
কি করে বোঝাবো আমিও চাইনি তাহারে ঘুমঘোরে।
হে শঙ্খিনী মৎস্যগন্ধা এক অনির্ণেয় নারী
বাজঝড় প্রতিবার হবে জানি কেউ তো শ্মশানগামী হবে তোমার সিথানে রবে ঘুম; বিলের ওধারে সংগোপনে
নদী ও মিন জন্ম যাহাদের আমি তো সেই জল
পেরিয়ে গেছি কোন কালে সেই কতো আগে।-
এখনো ভাবছো কেনো ভুলে গিয়ে বার বার
শুধুই আমারে!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী