আজ জীবন মাত্র তিন শতাংশ ব্যাটারি নিয়ে চলছে।
চার্জার আছে,
কিন্তু যে হাতটি ধরে রাখত
সে হাতটি আর নেই।
স্ক্রিন ডিম হয়ে আসছে ধীরে,
নোটিফিকেশনগুলোও কমে গেছে।
তবু হৃদয় একটি অ্যাপ খুলে রাখে—
নাম তার, “অপেক্ষা।”
খসড়াধ্বনি: বেঁচে থাকার জন্য শক্তি লাগে, নাকি কারও জন্য অপেক্ষাই শেষ চার্জ হয়ে থাকে?
কবিতা — লো ব্যাটারি জীবন
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বিরহের কবিতা
,
প্রেমের কবিতা
১৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতায় আধুনিক প্রযুক্তির রূপক (যেমন: ৩% ব্যাটারি, নোটিফিকেশন, অ্যাপ) ব্যবহার করে মানুষের গভীর নিঃসঙ্গতা ও অপেক্ষার অনুভূতি প্রকাশ করা হয়েছে। প্রিয়জনের অনুপস্থিতিতে জীবন যখন শেষপ্রান্তে, তখনও হৃদয় 'অপেক্ষা' নামক অ্যাপের মাধ্যমে আশার আলো জ্বেলে রাখে। প্রযুক্তি ও মানবিক আবেগের এক অনন্য মেলবন্ধন এই কবিতাটি।