কাজী নজরুল ইসলাম

কবিতা - আমার সকলি হরেছে হরি

কাজী নজরুল ইসলাম
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ বিবিধ কবিতা

আমার সকলি হরেছে হরি
এবার আমায় হরে নিও।
যদি সব হরিলে নিখিল-হরণ
তবে ঐ চরণে শরণ দিও।।

আমায় ছিল যারা আড়াল করে,
হরি তুমি নিলে তাদের হরে,
ছিল প্রিয় যারা গেল তারা,
হরি এবার তুমিই হও হে প্রিয়।।

পরে পড়বো
১০৫

মন্তব্য করুন