আমি আল্লা নামের বীজ বুনেছি এবার মনের মাঠে
ফলবে ফল বেচব তারে কেয়ামতের হাটে।।
পত্তনীদার যে এই জমির
খাজনা দিয়ে সেই নবীজীর
বেহেশতেরি তালুক কিনে বসবো সোনার খাটে
মসজিদে মোর মরাই বাঁধা, হবে নাকো চুরি।
মনকীর-নকীর দুই ফেরেশতা হিসাব রাখে জুড়ি।
রাখব হেফাজতের তরে
ইমামকে মোর সাথী করে
রদ হবে না-কিস্তি, জমি উঠবে না আর লাটে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন