বাজল কি রে ভোরের সানাই
নিঁদ-মহলার আঁধার-পুরে।
শুনছি আজান গগন-তলে
অতীত-রাতের মিনার চূড়ে।।
সরাইখানার যাত্রীরা কি
"বন্ধু জাগো" উঠল হাঁকি'?
নীড় ছেড়ে ঐ প্রভাত-পাখী
গুলিস্তানে চলল উড়ে'।।
আজ কি আবার কা'বার পথে
ভিড় জমেছে প্রভাত হ'তে।
নামল কি ফের হাজার স্রোতে
"হেরা"র জ্যোতি জগৎ জুড়ে'।।
আবার খালিদ তারিক মুসা
আনল কি খুন-রঙিন ভূষা,
আসল ছুটে' "হাসীন" ঊষা
নও-বেলালের শিরীন সুরে।।
তীর্থ-পথিক দেশ-বিদেশের
"আরফাতে" আজ জুটল কি ফের,
"লা শরীক আল্লাহ"-মন্ত্রের
নামল কি বান পাহাড় "তুরে"।।
আঁজলা ভ'রে আনল কি প্রাণ
কারবালাতে বীর শহীদান,
আজকে রওশন জমীন-আসমান
নওজোয়ানীর সুরখ নূরে।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন