বল সখি বল ওরে সরে যেতে বল।
মোর মুখে কেন চায় আঁখি-ছলছল
ওরে সরে যেতে বল।।
পথে যেতে কাঁপে গা
শরমে জড়ায় পা,
মনে হয় সারা পথ হয়েছে পিছল।
ওরে সরে যেতে বল।।
জল নিতে গিয়ে সই
ওর চোখে চেয়ে রই,
সান-বাঁধা ঘাট যেন কাঁপে টলমল।
ওরে সরে যেতে বল।।
প্রথম বিরহ মোর
চায় কি ও চিত-চোর?
চাঁদিনী চৈতী রাতে আনে সে বাদল।
ওরে সরে যেতে বল।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি