চোখ মুছিলে জল মোছে না বল সখি, এ কোন জ্বালা
শুকনো বনে মিছেই কেন একলা কাঁদে ফুলবালা।।
হায়, যে বাহু-লতার বাঁধন হেলায় খুলে যায় চলি
বাঁধবে কি তায় আজ নয়নের জলে ভেজা এই ফুলমালা।।
কালবোশেখী মিছেই কাঁদে ফাগুন রাতের আপসোসে
মিছেই মরুর বুক ভেজাতে হায় শিশিরের জল ঢালা।।
গাইতে যে গান আপনমনে সকাল হতে সুর সাধা
আর কেন সই, এই অবেলায় শেষ করে দাও আর পালা।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন