ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ
এল আবার দুসরা ঈদ।
কোরবানি দে কোরবানী দে,
শোন খোদার ফরমান তাকীদ।।
এমনি দিনে কোরবানী দেন
পুত্রে হজরত ইবরাহিম,
তেমনি তোরা খোদার রাহে
আয় রে হবি কে শহীদ।।
মনের মাঝে পশু যে তোর
আজকে তারে কর জবেহ,
পুল্সরাতের পুল হতে পার
নিয়ে রাখ আগাম রশিদ।।
গলায় গলায় মিল রে সবে
ভুলে যা ঘরোয়া বিবাদ,
শিরনি দে তুই শিরীন জবান
তশ্তরীতে প্রেম মফিদ।।
মিলনের আরফাত ময়দান
হোক আজি গ্রামে গ্রামে,
হজের অধিক পাবি সওয়াব
এক হলে সব মুসলিমে।
বাজবে আবার নূতন করে
দীন-ই ডঙ্কা, হয় উমীদ।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন