এসো ঠাকুর মহুয়া বনে ছেড়ে বৃন্দাবন,
ধেনু দেব বেণু দেব মালা-চন্দন।।
কেঁদে কেঁদে কয়লা-খাদে যমুনা বহাব,
পলাশ বনে জাগরণে নিশি পোহাব;
রাধা হয়ে বাঁধা দেব আমর প্রাণমন।।
মোর নটকান রঙ শাড়ির আঁচল ছিঁড়ে,
পীত-ধড়া পরাব নীল অঙ্গ ঘিরে
পিয়াল ডালে দোলনা বেঁধে দুলিব দু’জন।।
ভাসুর-শ্বশুর দ্যাখে যদি করব নাকো লাজ
বলব আমার শ্যামের বাঁশি বাজ রে আবার বাজ
শ্যাম তোমার লাগি জাতি কুল দিব বিসর্জন।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন