ইরানের রূপ-মহলের শাহজাদী শিঁরী
জাগো জাগো শিঁরী।
‘প্রিয়া জাগো’ বলে ফরহাদ ডাকে শোনো
আজো রাতে ধীরি ধীরি।।
তুমি ধরা দিবে তারে, বে-দরদী।
যদি পাহাড় কাটিয়া আনিতে পারে সে নদী,
হের গো শিলায় শিলায় আজি উঠিয়াছে ঢেউ,
সেথা তব মুখ ছাড়া নাহি আর কেউ,
প্রেমের পরশে যেন মোমের পুতুল-
হয়েছে পাষাণগিরি।।
গলিল পাষাণ, তুমি গলিলে না বলে-
যে প্রেমিক মরেছিল তোমার পাষাণ-প্রতিমার তলে,
সেই বিরহীর রোদন যেন গো
উঠিছে ভুবন ঘিরি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী