ঝরাফুল-বিছানো পথে
এসো বিজন-বাসিনী।
জ্যোৎস্নায় ছড়ায়ে হাসি
এসো সুচারুহাসিনী।।
এসো জড়ায়ে তব তনুতে,
গোধূলি রামধনুতে,
পাপিয়া-পিক-কূজনে
গাহিয়া মধুভাষিণী।।
ছন্দ-দোদুল গতি
এসো নোটন কপোতী,
বহায়ে মনের মরুতে
আনন্দ-মন্দাকিনী।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রহমান জুয়েল
শুভ জন্মদিন! 🎈
জালাল উদ্দিন রুমি
শুভ জন্মদিন! 🎈