ঝরিছে অঝোরে বরষার বারি।
গগন সঘন ঘোর,
পবন বহিছে জোর,
একাকী কুটিরে মোর রহিতে নারি।।
শিয়রে নিবেছে বাতি,
অন্ধ তমসা রাতি,
গরজে আওয়াজ বাজ গগন-চারী।।
চমকিছে চপলা,
জাগি ভয়-বিভলা
একা কুমারী।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
রাইসুল রাকীব
শুভ জন্মদিন! 🎈