ঝরঝর অঝোর ধারায় ঝরিছে মনে
রঙের ঝুরি।
দোলন-খোঁপায় দোল দিয়ে যায়
দুলাল-চাঁপার তরুন কুঁড়ি।।
চঞ্চলতার আবেশ লেগে
আঁচল আমার রয় না গায়ে,
জরিন ফিতার বাঁধন টুটে
ব্যাকুল বেশি লুটায় পায়ে।
খেলছে চোখে মমখ আজ
রতির সাথে লুকোচুরি,
নাচের তালে আপনি বাজে
চপল হাতে কাঁকন চুড়ি।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন