কারো ভরসা করিসনে তুই,
ও মন, এক আল্লার ভরসা কর।
আল্লা যদি সহায় থাকেন
ভাবনা কীসের, কীসের ডর।।
রোগে শোকে দুখে ঋণে
নাই ভর আল্লা বিনে,
তুই মানুষের সহায় মাগিস
অই পাসনে্ খোদার নেক-নজর।
রাজার রাজা বাদশা যিনি
‘গোলাম’ হ তুই সেই খোদার,
বড়লোকের দুয়ারে তুই
বৃথাই হাত পাতিসনে আর।।
তোর দুখের বোঝা ভারী হলে
ফেলে প্রিয়জনও যায় রে চলে,
সেদিন ডাকলে খোদায় তাঁহার রহম
ঝরবে রে তোর মাথার ‘পর।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন