কে নিবি ফুল, কে নিবি ফুল।
টগর যূথী, বেলা মালতী
চাঁপা গোলাব বকুল।
নার্গিস ইরানি-গুল।।
আমার যৌবন-বাগানে
হাওয়া লেগেছে ফুল-জাগা’নে,
যেতে ঢলে পড়ি,
খুলে পড়ে এলো চুল।।
তনু-মন আকুল আঁখি ঢুলুঢুল্।।
(ওগো) ফুটেছে এত ফুল, ফুল-মালী কই,
গাঁথিবে মালা কবে, সেই আশে রই,
এ মালা দিব কারে, ভেবে সারা হই,
সহিতে পারি না এ ফুল-ঝামেলা
চামেলি-পারুল।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন