কেমনে হইব পার
হে প্রিয়, তোমার আমার মাঝে এ
বিরহের পারাবার।।
নিশীথের চখা-চখির মতন
দুই কূলে থাকি কাঁদি দুইজন,
আসিল না দিন মোদের জীবনে
অন্তহীন আঁধার।
কেমনে হইব পার।।
সেধেছিনু বুঝি বাদ
কাহার মিলনে সে কোন জনমে,
তাই মিটিল না সাধ!
স্মৃতি তব ঝরা পালকের প্রায়
লুটায় মনের বালুচরে, হায়!
সে কোন প্রভাতে কোন নবলোকে
মিলিব মোরা আবার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন