খ্যাপা হাওয়াতে মোর আঁচল উড়ে যায়।
চলিতে নারি পথে দাঁড়ায়ে নিরুপায়।।
খুলে পড়ে গো বাজুবন্দ্ ধরিতে আঁচল,
কোন্ ঘূর্ণি বাতাস এল ছন্দ-পাগল,
লাগে নাচের ছোঁয়া দেহের কাচ-মহলায়।
হয়ে পায়েলা উতলা সাধে ধরিয়া পায়।।
খুলিয়া পড়ে খোঁপা, কবরী ফুলহার,
হাওয়ার রূপে গো এল কি বঁধু আমার,
এমনি দুরন্ত আদর সোহাগ তার,
এ কী পুলক-শিহরণে পরান মুরছায়।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব