কোথায় তখত তাউস,
কোথায় সে বাদশাহি।
কাঁদিয়া জানায় মুসলিম
ফরিয়াদ য়্যা এলাহি।।
কোথায় সে বীর খালেদ,
কোথায় তারেক মুসা,
নাহি সে হজরত আলি,
সে জুলফিকার নাহি।।
নাহি সে উমর খাত্তাব,
নাহি সে ইসলামী জোশ,
করিল জয় যে দুনিয়া,
আজি নাহি সে সিপাহি।।
হাসান হোসেন সে কোথায়,
কোথায় বীর শহীদান-
কোরবানি দিতে আপনায়
আল্লার মুখ চাহি।।
কোথায় সে তেজ ঈমান,
কোথায় সে শান শওকত,
তকদীরে নাই সে মাহতাব,
আছে পড়ে শুধু সিয়াহি।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মুহাম্মাদ শরীফ আহমেদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন