কাজী নজরুল ইসলাম

কবিতা - কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জুরী কর্ণে

কাজী নজরুল ইসলাম
সোমবার, ২১ জুলাই ২০২৫ গান

কৃষ্ণচূড়ার রাঙা মঞ্জরী কর্ণে
আমি ভুবন ভুলাতে আসি গন্ধে ও বর্ণে।।

মোরে চেন কি-
মোর আঁচলে চাঁপা, হেনা জুঁই অতসী।
মোর বনের সাজিতে ভরা পলাশ বকুল
নব আমের মুকুল
মম উত্তরী ঝলমল কিশলয়ে পর্ণে।।

আনি মলয়-গিরি হতে চন্দন-গন্ধ
হৃদয়-উদাস-করা সমীর সুমন্দ
ছড়াই আবীর হাসি জোছনার স্বর্ণে।।

পরে পড়বো
১৪৭

মন্তব্য করুন