মদনমোহন শিশু নটবর
শ্যামল সুন্দর যশোদা-দুলাল
নেচে নেচে চলে মঞ্জু চরণতলে
বাজে সুমধুর মণি-মঞ্জীর তাল।।
সেই সুন্দরেরই অনুরাগে
ধরণীতে উৎসব জাগে
সাগর-তরঙ্গে হিল্লল জাগে
সাথে তার মাতে নৃত্যে মহাকাল।।
কোটি গ্রহতারা ভানু আলোকিত ধেনু
আসে গগন-গোঠে শুনি তারি বেণু।
নাচে দিবা শ্বেত রাজহংসী
তিমির কেকা নাচে শুনি তার বংশী
পায়ে হয় বৃষ্টি অনন্ত সৃষ্টি
শোভে নব জীবনে মৃত কঙ্কাল।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন